ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগতির জারিরদোনা খালখনন উদ্বোধন করলেন হুইপ নিজান

  • মেঘনার তীর
  • আডেট সময় ১২:০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • 90

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে জারিরদোনা খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খনন কাজের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

উদ্বোধনকালে হুইপ নিজান বলেন, বর্তমান সরকার একটি ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে। নদীমাতৃক এ অঞ্চলে কৃষির উন্নয়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে খাল খনন অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, রাষ্ট্র যেন ইনসাফের পথে চলে, সেজন্য আমরা বিরোধী দলেরও সহযোগিতা কামনা করি। রামগতিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পর‌্যায়ক্রমে সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।

খনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে হুইপ অংশ নেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

উদ্বোধনকালে সঙ্গে ছিলেন- রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, থানার ওসি লিটন দেওয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন- রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু, যুগ্ম আহ্বায়ক মর্তুজা আল আমিনসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগতির জারিরদোনা খালখনন উদ্বোধন করলেন হুইপ নিজান

আডেট সময় ১২:০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬