স্টাফ রিপোর্টার: শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় নদী দিবসে জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা নিয়ে নোঙর ট্রাস্ট নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে। এসময় মন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যার বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। এটা একটা আইনি প্রক্রিয়া। কিন্ত কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এটা নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যেসব কথা বলা হচ্ছে, মব করা হচ্ছে তা একটা বিরোধী দলের কাছে সরকার প্রত্যাশা করে না। এসময় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া সরকার মেনে নেবে না।’ঝিনাইদহে এনসিপি নেতা ওপর হামলার ঘটনা নিয়ে এ্যানি বলেন, ‘ঝিনাইদহে যে নাসিরুদ্দিন পাটোয়ারী গেলেন, তার মাঝে কি কোনো শালীনতা আছে? তারা সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। এসব কি মানুষ মেনে নেবে?’ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা কোন প্রক্রিয়ায় করা হবে তার ওপর বিশেষজ্ঞ মতামত পেয়েই সরকার কাজ করবে। সে লক্ষ্যে কাজ চলছে। তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করা হবে।’
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যার বিচার প্রক্রিয়ায় বাধার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি
-
মেঘনার তীর - আডেট সময় ০৭:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- 18
Tag :
জনপ্রিয় সংবাদ




















