ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে অর্থ দেনা-পাওনাকে কেন্দ্র করে হামলা,ভাংচুর- লুটপাট, আহত-১২, মামলা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৫১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • 34

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:: লক্ষ্মীপুরের-রায়পুরে অর্থ দেনা-পাওনাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর- লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের নারীসহ ১২ জন আহত হয়। এঘটনায় রোববার রাত ৮টায় প্রতিপক্ষ রাসেল বেপারী ও নেকমত আলী বেপারীসহ ১২ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন আহত বিএনপির কর্মী সিদ্দিক আলী সরকার (৪৫)। এঘটনায় থানা ও হাজিমারা ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এঘনার পর এলাকায় দুই পক্ষের লোকদের মাঝে উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে।

আহতদের মধ্যে গুরুত্বর জখম সিদ্দিক আলী সরকার, ইউসুফ আলী, সাব্বির সরকার, আমেনা বেগম, নুরজাহানকে রায়পুর ও জেলা সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ৯টায় ও দুপুর ১২টা সময় দুই দফা উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের চরকাছিয়া গ্রামে সরকারগো বাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মামলার এজাহারে জানাযায়, রায়পুরের দক্ষিন চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বিএনপি কর্মী সিদ্দিক আলী সরকার ও রাসেল বেপারীর মধ্যে টাকা লেনদেন নিয়ে দির্ঘদিন বিরোধ চলছিলো। এ বিরোধ নিয়ে রোববার সকালে রাসেল বেপারী তার টাকা দেওয়ার জন্য সিদ্দিক আলীকে ফোন করে। এতে ফোন না ধরায় রাসেল বেপারী বিএনপি কর্মী সিদ্দিক আলী সরকারকে ফসলি ক্ষেতে গিয়ে বেদম মারধর করে চলে যায়। পরে দুপুরে আবারও সিদ্দিক আলীর বাড়ীতে গিয়ে তাকে সহ তার পরিবারের তিন নারীসহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্নক জখম করে রাসেল বেপারী সহ তার অনুসারী সশস্র লোকজন।।

এসময় সিদ্দিক আলী সরকারের বসতঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্নালংকারসহ ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করে রাসেল বেপারীগংরা।। এঘটনায় আহত বিএনপি কর্মী সিদ্দিক আলী সরকার ও অভিযুক্ত রাসেল বেপারী একে– অপরের বিরুদ্ধ পরস্পরবিরোধী বক্তব্য দেন।

রায়পুর থানার ওসি তদন্ত আবদুল মান্নান বলেন, দক্ষিন চরবংশী ইউপির চরকাছিয়া গ্রামে দুই পক্ষের মারামারি, ভাংচুরের ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও হাজিমারা ফাঁড়ী পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সিদ্দিক আলী বেপারী বাদি হয়ে তার প্রতিপক্ষ রাসেল বেপারী ও নেকমত আলী বেপারীসহ ১১ জনকে আসামি করে থানায় মামলা করেন। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে অর্থ দেনা-পাওনাকে কেন্দ্র করে হামলা,ভাংচুর- লুটপাট, আহত-১২, মামলা

আডেট সময় ০৮:৫১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬