ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

রায়পুরে ইমাম সায়েমের ওপর হামলায় মানববন্ধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 101
স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুরের রায়পুরে ডাক্তারের সেবার মান নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে ইমাম সায়েমের ওপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ১১টায় রায়পুর শহরের শহীদ ওসমান চত্বরে মানববন্ধনের আয়োজন করে রায়পুর ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে একজন ধর্মীয় ব্যক্তিত্বের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

রায়পুর ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সদস্য সচিব মাওলানা শাহাবুদ্দিন বলেন, ফেসবুকে মতামত প্রকাশের জেরে ইমাম সায়েমের ওপর হামলা নিন্দনীয়। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা আরও বলেন, ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর হামলা সমাজে উদ্বেগ সৃষ্টি করছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে জনমনে ক্ষোভ আরও বাড়বে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

রায়পুরে ইমাম সায়েমের ওপর হামলায় মানববন্ধন

আডেট সময় ০৭:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬