ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

রায়পুরে উৎসবমুখর পরিবেশে বর্ণমালা একাডেমিতে ‘দেশীয় ফল উৎসব

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 44

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং দেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ‘দেশীয় ফল উৎসব। মধুমাসের এ বর্ণিল আয়োজনকে ঘিরে রায়পুর মৎস প্রজনন ও প্রশিক্ষনকেন্দ্রের সামনে বর্ণমালা একাডেমির প্রাঙ্গণ পরিণত হয় দেশীয় ফলের এক প্রাণবন্ত প্রদর্শনীতে।

বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো স্টলগুলোতে আম, কাঁঠাল, লিচু, তরমুজ, আনারস, জাম, ডাব, কলা, জামরুল, তাল, সফেদা, লটকন, করমচা, পেঁপে, পেয়ারা, কামরাঙা, আমড়া, আমলকী, জাম্বুরা, ডেউয়া, খেজুর, গাব ও টেপাফলসহ অর্ধশতাধিক দেশীয় ফল এবং ফলে তৈরি খাবার স্থান পায়। স্টলগুলোতে ফলের বাংলা ও ইংরেজি নামের পাশাপাশি পুষ্টিগুণ ও ভেষজ উপকারিতা সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ফল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মামুনুর রশীদ পলাশ, রায়পুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাবারক হোসেন আজাদ, বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সাধারন সম্পাদক আলমগীর হোসেন ও প্রতিষ্ঠান পরিচালক- প্রধান শিক্ষক জিয়াউল্লাহ মামুনসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

অতিথিরা বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে দেশীয় ফলের পুষ্টিগুণ, ভেষজ উপকারিতা ও সংরক্ষণের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জ্ঞান যাচাই করেন এবং তাদের উৎসাহ ও সৃজনশীলতার প্রশংসা করেন।

প্রধান অতিথি বলেন, “দেশীয় ফল আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণে ভরপুর এবং সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মধ্যে ফল ভাগাভাগি করে খাওয়ার আয়োজন। এতে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। প্রতিষ্ঠান পরিচালক ও প্রধান শিক্ষক জিয়াউল্লাহ মামুন জানান, দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং বিলুপ্তপ্রায় ফল সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রায়পুরে উৎসবমুখর পরিবেশে বর্ণমালা একাডেমিতে ‘দেশীয় ফল উৎসব

আডেট সময় ০৬:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬