ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে খেয়াঘাটের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজারও মানুষ

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 34

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীসংলগ্ন চরকাচিয়া গ্রামের খেয়াঘাট এলাকায় মানুষের চলাচলে কাঠের সাঁকোটি রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকার কয়েক হাজার মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের বাসিন্দা, মোটরসাইকেল চালক, মিশুক ও অটোরিকশাচালকসহ পথচারীরা। ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ আগস্ট) রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের বিল্লাল বেপারী খেয়াঘাট এলাকায়।

উত্তর চরবংশী ইউনিয়নের হাজিমারা আশ্রয় কেন্দ্রের ওপর দিয়ে বরিশালের মেহেদীগন্জ যাওয়ার পথে চার গ্রামের মানুষ নিজেদের টাকায় খরচ করে ও শ্রম দিয়ে কাঠের সাঁকোটি নির্মাণ করেন। সাঁকোটির মাঝখানের বেশ কয়েকটি অংশ কেটে ও ভেঙে ফেলা হয়েছে। কোথাও কোথাও কাঠের অংশ বিচ্ছিন্ন হয়ে পানিতে ভাসতে দেখা যায়। ফলে সাঁকোটির উপর দিয়ে আগের মতো স্বাভাবিকভাবে যানবাহন ও মানুষ চলাচল করতে পারছে না।

সাঁকোটির উদ্যোক্তা সোহেলসহ কয়েকজন গ্রামবাসী বলেন, আমাদের ভাষা হারিয়ে ফেলেছি, কী বলব তা খুঁজে পাচ্ছি না। হাজারও কৃষক ও গ্রামবাসীর চলাচলের সুবিধার জন্য সাঁকোটি তৈরি করেছিলাম; কিন্তু কে বা কারা রাতের আঁধারে এমন ক্ষতি করল বুঝতে পারছি না।

এলাকাবাসী বলছেন- যারা এই সাঁকোটি নষ্ট করেছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। গত চার দিন ধরে খেয়াঘাট এলাকায় পারাপারে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অসুস্থ রোগী, শিশু, নারী ও বয়স্কদের চলাচলে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। রায়পুর সহকারী কমিশনার ভূমি (উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ প্রশাসক) নিগার সুলতানা বলেন, এ বিষয়ে আমার জানা নাই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে খেয়াঘাটের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজারও মানুষ

আডেট সময় ১১:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬