ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রায়পুরে গর্ভবতী নারীকে মারধরে জমজ নবজাতকের মৃত্যু, বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে গর্ভবতী নারীকে মারধরের ঘটনায় তার জমজ নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার (৩ জুন) বেলা ১১টায় রায়পুর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
ভুক্তভোগী সাবিকুন নাহার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলীমউদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা এবং ওয়াহীদুজ্জামান রাজনের স্ত্রী। অভিযুক্ত একই বাড়ির মৃত জামাল হকের ছেলে নিজামউদ্দিন ভুলু। 
 
পরিবারের অভিযোগ, গত ১৬ মার্চ তাদের বাড়িতে সংঘটিত লুটপাটের একটি ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে গর্ভবতী সাবিকুন নাহারের ওপর হামলা চালানো হয়। এ সময় তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। হামলার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার গর্ভের সন্তানদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানান। ভুক্তভোগী পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই সাবিকুন নাহারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে গত ২২ মে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় মাসের গর্ভাবস্থায় জরুরি ভিত্তিতে ডেলিভারি করাতে হয়। জন্মের পর জমজ দুই নবজাতকের একজন তাৎক্ষণিকভাবে মারা যায় এবং অপরজন নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।  এ ঘটনায় সাবিকুন নাহার বাদী হয়ে লক্ষ্মীপুর জজ কোর্টে একটি মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন, সাবিকুন নাহারের স্বামী ওয়াহীদুজ্জামান রাজন। তিনি বলেন, আমাদের বাড়িতে লুটপাট করতে আসা ব্যক্তিদের কর্মকাণ্ড আমার স্ত্রী ভিডিও করতে গেলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার গর্ভের সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ছয় মাসের গর্ভাবস্থায় ডেলিভারি করাতে হয়। আমার জমজ দুই সন্তানই মারা গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রায়পুরে গর্ভবতী নারীকে মারধরে জমজ নবজাতকের মৃত্যু, বিচার দাবিতে মানববন্ধন

আডেট সময় ০৫:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬