ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 245
‎
‎স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে শিরিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার সময় পৌরসভার ৫নং ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহত গৃহবধু শিরিন আক্তার রাখালিয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাস ফেরত বশির আহম্মেদের স্ত্রী। তাদের এক মেয়ে রয়েছে।
‎স্থানীয় এলাকাবাসী জানান, প্রায় চার বছর আগে রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের মহিলা কলেজ সংলগ্ন সরকারি পাউবোর জায়গায় বহুতল ভবন করে প্রবাসী বশির আহাম্মেদ। দুই মাস আগে প্রবাস থেকে দেশে আসে বশির। বিয়ের পর থেকেই প্রায় সময় তাদের স্বা-স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া-বিবাদ হতো। পারিবারিকভাবে বৈঠক করে মিমাংসাও হতো। মঙ্গলবার রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। বুধবার সকাল ১০টার দিকে পাশের ভাড়াটিয়ারা শিরিনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এ ঘটনাটি জানাজানি হলে স্বজনদের মাঝে ও এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। দুপুর ১টায় ঘটনার খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এঘটনায় মামলার প্রস্তুতি নিয়েছেন স্বজনরা।
এঘটনায় পুলিশ হেফাজতে থাকা বশির উল্যা বলেন, সামান্য বিষয় নিয়ে উভয়ের মধ্য কথা কাটাকাটি হয়। সে রাগ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। আর কিছু জানিনা। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম ভূঁইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বশিরকে আটক করা হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

আডেট সময় ০৩:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬