স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগে শান্ত মজুমদার নামে এক কিশোরকে হাত-পা বর্বর নির্যাতন চালানো হয়েছে। ওই নির্যাতনের ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। মারধরের শিকার ওই কিশোর বয়স ১৭ বছর। নির্যাতনের শিকার কিশোরের বাড়ি রায়পুর উপজেলার চরআবাবিল ইউপির দিঘলদি গ্রামে। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে রায়পুরের চরআবাবিল ইউপির দিঘলদি এলাকা থেকে রাকিব হোসেন ও কাইয়ুম নামের দুই কিশোরকে আটক করে পুলিশ। পরে দুইজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। নির্যাতনের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
নির্যাতনের ভাইরাল ১ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়. শান্ত মজুমদার নামে এক কিশোরকে হাত-পা বেধেঁ কয়েকজন উঠতি বয়সী বখাটে কিশোর লাঠি দিয়ে বেদম মারধর করছে। আবার কেউ কিশোরের মুখে লাঠি দিয়ে আঘাত করছে। এতে কিশোরের চিৎকার দিলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। ওই নির্যাতনের ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে জেলাঝুড়ে আলোচনার সমালোচনার ঝড় উঠে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। চুরির অভিযোগে ২৯ সেপ্টেম্বর দুপুরে রায়পুর উপজেলার চরআবাবিল ইউপির কেওড়াডুগি এলাকায় এ ঘটনা ঘটে।
তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, যদি কিশোর চুরি করেও থাকে,তাহলে আইন হাতে তুলে নেয়া ঠিক নয়। এইভাবে প্রকাশ্যেই কিশোরের হাত-পা বেঁধে নির্যাতন করা অন্যায়। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান স্থানীয়রা।
স্থানীয় কেওড়াডুগি গ্রামের কয়েকজন বাসিন্দার দাবি, প্রায় এক মাস আগে হায়দরগন্জ বাজারের পাশে কেওড়াডুগি গ্রামে মানুষের বাড়ি ও দোকানে রাতে চুরি করে ওই কিশোর। এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে কিশোরকে আটক করে হাত-পা বেঁধে লাঠিসোঁটা দিয়ে পেটান তারই ভাইসহ কয়েকজন বখাটে যুবক ।
মারধরের ঘটনার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে অভিযুক্ত কিশোর বলে, ‘আমি কোনো চুরির সঙ্গে জড়িত নই। বিনা অপরাধে আমার ওপর চুরির দায় চাপিয়ে দেয়া হচ্ছে। বিনা কারণে শুধু সন্দেহ করে বেঁধে মারধর করা হইছে। মারধর করে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়ে চোর বানানো হয়েছে। সমাজে তাকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। অথচ কোনো চুরির সঙ্গে সে জড়িত নয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভুইয়া বলেন, হাত বেঁধে মারধরের ভিডিওটি পুলিশের নজরে রয়েছে। এঘটনায় দুই যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি আটক দুইজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
মেঘনার তীর 



















