ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী

রায়পুরে জমির বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-১০

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 178

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে পাওনা টাকা ও জমির সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৮জন আহত হয়েছে। এসময় আহত দুই নারীসহ চারজনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।।। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জুন) দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লারহাট বাজারে উত্তর পাশে সলিংয়ের মাথা সংলগ্ন এলাকায়।

স্থানীয়রা জানান, জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘটনার সময় আলমগীর চৌকিদার এবং বেলাত নের ছেলে সিরাজ ভান্ডারী লোকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নারীসহ ১০জন আহত হন। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।

এঘটনার খবর পেয়ে রায়পুরের চরবংশী হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক ও এএসআই মোঃ সাইফুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারীসহ আহত হওয়া উভয় পক্ষের লোকজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত সিরাজসহ তার পরিবারের সদস্যরা রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী। এঘটনায় আলমগীর চৌকিদার এবং সিরাজ ভান্ডারী পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

এঘটনায় রায়পুরের হাজীমারা পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ সাইফুর রহমান বলেন, “ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

রায়পুরে জমির বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-১০

আডেট সময় ০৪:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬