ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 95

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রায়পুর শহর শাখা। রোববার (১০ আগস্ট) রায়পুর আলিয়া কামিল মাদরাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন। তবে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে।

তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফ রাকিব। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি পারভেজ হোসেন, রায়পুর পৌর ছাত্রশিবিরের সভাপতি শাকিব আল হাসান ও রায়পুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফারান খান নাঈম।

এ সময় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আডেট সময় ১১:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬