ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রায়পুরে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে তালগাছ থেকে পড়ে রাজু আহম্মেদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) বিকাল ৫টায় উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামের কাজির দিঘিরপাড় এলাকার আবদুল আজিজ মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত রাজু সাইচা গ্রামের সানা উল্লাহর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। সোমবার (১ জুন) দুপুরে নিহত রাজুকে জানাজার পর তাদের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার ৫ মাসের গর্ভবতি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ মা-বাবা-ভাই রয়েছে।।

স্থানীয় শিক্ষক শাহিন দেওয়ান জানান, রোববার বিকালে রাজু শখের বসে কাজির দিঘিরপাড় মডেল কিন্ডার গার্টেনের সামনে তাল পাড়তে গাছে ওঠেন। এসময় পা ফসকে মাটিতে পড়ে গিয়ে মারাত্নক আহত হন। এসময় তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে নিলে চিকিৎসা অবস্থায় সে রাতে মারা যায়।

রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, রাজু তাল পাড়ার উদ্দেশ্যে তালগাছে উঠেছিলেন। অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে আহত হয়। তাকে ঢাকা হাসপাতালে নিলে সেখানেই মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রায়পুরে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আডেট সময় ০৪:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬