ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামগতিতে গৃহবধূকে হত্যার অভিযোগ: সড়ক অবরোধ করে থানার সামনে বিক্ষোভ,থানায় মামলা কমলনগরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন রামগতিতে এলজিইডি প্রকৌশলীর সহযোগিতায় খাল পুন:খননের মাটি ইটভাটায় ! কৃষকদের বিক্ষোভ রায়পুরে দুই মাসব্যাপী যুবকদের বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ উদ্ধোধন বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে সরকার: বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির পুলিশ দেখে নদে ঝাপ:৩৬ ঘন্টা পর ভেসে উঠলো মরদেহ নাটোরে মাকে গলা টিপে হত্যা করে ছেলে, মরদেহ ডোবায় ফেলে ছেলে ও নাতি সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফের বাগযুদ্ধ, শূন্য রেখায় বৃদ্ধ

রায়পুরে দুই মাসব্যাপী যুবকদের বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ উদ্ধোধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • 31

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে
বেকার তরুণ-তরুণীদের দুই মাসব্যাপী বিনামূল্যের ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় রায়পুর সরকারি কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মন্ত্রনালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাহবুব আলম।

উপজেলা আইসিটি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শুভ্রজিত রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রায়পুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার, সহযোগী অধ্যাপক সৈয়দ মো. আরশাদ আলী, থানার ওসি শাহীন মিয়া ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুস সাত্তার।

প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন বেকার তরুণ-তরুণী দুই মাসব্যাপী এ কোর্সে অংশগ্রহণ কারীদের ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে কার্যকর অবদান রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “বর্তমান সময়ে ডিজিটাল দক্ষতা অর্জন তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে পারলে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিং কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। এর মাধ্যমে বেকারত্ব হ্রাসের পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের আধুনিক ডিজিটাল মার্কেটিং কৌশল, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা, কনটেন্ট প্রচার ও ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব ভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে।
এছাড়া বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিগগিরই আরও একটি বিনামূল্যের প্রশিক্ষণ কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের নিয়মিত অংশগ্রহণ, দক্ষতা অর্জন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগতিতে গৃহবধূকে হত্যার অভিযোগ: সড়ক অবরোধ করে থানার সামনে বিক্ষোভ,থানায় মামলা

রায়পুরে দুই মাসব্যাপী যুবকদের বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ উদ্ধোধন

আডেট সময় ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬