ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির

রায়পুরে নিখোঁজের একদিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১২:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • 328

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর ফারাবি (৩) নামে এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু ফারাবি কেরোয়া ইউনিয়নের জোড়পোল এলাকার লক্ষিসী বাড়ীর বাসিন্দা মোঃ ফিরোজের ছেলে। শুক্রবার সকালে (২৯ মে) কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

শিশুর পিতা ফিরোজ বলেন, বৃহস্পতিবার বিকাল ঘর থেকে ফারাবি নিখোঁজ হয়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন খবর দিলে তাকে খাল থেকে উদ্ধার করেছি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। কে মারলো, কিভাবে মৃত্যু হলো কিছুই বুঝতে পারছিনা।।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি কিভাবে মারা গেলো, তা ডাক্তারের ময়নাতদন্ত রিপোট আসলে বলা যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

রায়পুরে নিখোঁজের একদিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

আডেট সময় ১২:৩৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬