ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে পাঁচ হত্যা রাজনৈতিক বা সাম্প্রদায়িক ঘটনা নয়: এমপি আবুল খায়ের ভূঁইয়া

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 47

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের চারজনসহ পাঁচজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, এই হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক বিষয় নয়, আবার এটি হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক ইস্যুও নয়। এই ঘটনাকে পুঁজি করে কেউ যেন কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
‎শনিবার (২৭ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ‎তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলের দোসর একটি মিডিয়া কৌশলে ভুল তথ্য প্রচার করে এ ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমি তাদের সতর্ক করে দিচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সংশ্লিষ্ট ইলেকট্রনিক ও স্থানীয় গণমাধ্যমের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
‎এমপি আরও বলেন, “স্থানীয় সাংবাদিকদের আমরা চিনি ও জানি। তবে কোনো উসকানিমূলক বা মিথ্যা তথ্য প্রচার করে যেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”
‎তিনি আরও বলেন, “আমরা এখানে রাজনীতি করতে আসিনি। মানবিক বিপর্যয় নিয়ে রাজনীতি করারও কোনো ইচ্ছা নেই। দেশের জনগণের খেদমত করে জনগণের জন্য কিছু করার চেষ্টা করছি। এই হত্যাকাণ্ডের ঘটনায় চাইলে থাইল্যান্ডে বসেও বিবৃতি দেওয়া যেত, কিন্তু আমরা ঘটনাস্থলে এসেছি বাস্তব পরিস্থিতি দেখতে।”
‎বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, “এ ধরনের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল রাজনীতি করার চেষ্টা করলে তা অত্যন্ত দুঃখজনক। এমন নৃশংস হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক বিবৃতি দেওয়া উচিত নয়। এখানে রাজনীতির কিছু নেই; মানবিকতা ও বিবেকবোধই সবচেয়ে বড় বিষয়।”
‎এমপি আবুল খায়ের ভূঁইয়া জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে পাঁচ হত্যা রাজনৈতিক বা সাম্প্রদায়িক ঘটনা নয়: এমপি আবুল খায়ের ভূঁইয়া

আডেট সময় ০৪:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬