ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল প্রাথমিক শিক্ষায় যত্নবান হতে হবে শিক্ষকদের:আবুল খায়ের ভূঁইয়া খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল এবং দূষণ হতো না: পানিসম্পদমন্ত্রী চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য মাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য রালী লক্ষ্মীপুরে পুলিশের পৃথক অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট রায়পুরে অটোরিকসা চালককে তুলে নিয়ে বেধড়ক নির্যাতন,দুই লাখ টাকা চাঁদা দাবী লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১.আহত-৬

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য রালী

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২০:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 25

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) দুপুরে ব্যাংকের রায়পুর উপজেলা শাখার উদ্যোগে বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের এমপি আবুল খায়ের ভুঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার, ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া, সাবেক পৌর মেয়র বিএনপির সভাপতি এবিএম জিলানি, সম্পাদক নজরুল ইসলাম লিটন, ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও নোয়াখালি অঞ্চলের প্রধান মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন টিপু, সফিকুল আলম আলমাস ও এডভোকেট আবদুল মজিদ । সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি রায়পুর উপজেলা শাখার ব্যবস্থাপক রতন চন্দ্র দাস।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে ‘এক দেশ, এক কিউআর কোড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে রায়পুর উপজেলাকে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস জোনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে পূবালী ব্যাংক। বাংলা কিউআরের মাধ্যমে এখন ক্রেতা ও বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যাবসায়ী জিলানি ট্রেডার্স, ইয়াসিন ট্রডার্স, তাজ লাইভ বেকারি, ও খান ট্রডার্স. বাংলা কিউআর মাধ্যমে কেনা কাটার প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়। শেষে এমপির নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, রাজনৈতিক নেতৃবৃন্দু ও সর্বস্তরের জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের সড়ক প্রদক্ষিণ করে শহীদ ওসমান চত্বরে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের বার্তা ছড়িয়ে দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য রালী

আডেট সময় ১১:২০:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬