ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে ভয়াবহ হত্যাকান্ডে পরিবার হারা সিফাতের দায়িত্ব নিলো জামায়াত

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 57
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জীবিত থাকা কিশোর সিফাত হোসেন (১৬) এর দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখা। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
তিনি বলেন, রায়পুরের মর্মান্তিক এ ঘটনায় পরিবারটির একমাত্র জীবিত সদস্য সিফাতের সার্বিক দায়িত্ব লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী গ্রহণ করেছে। তার শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় দেখভালের বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। জেলা জামায়াতের আমির আরও বলেন, “এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো জেলাবাসী শোকাহত। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সিফাতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
‎উল্লেখ্য, সম্প্রতি রায়পুরে এক মর্মান্তিক ঘটনায় মা ও তার তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়।গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এখনো নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে ভয়াবহ হত্যাকান্ডে পরিবার হারা সিফাতের দায়িত্ব নিলো জামায়াত

আডেট সময় ১১:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬