ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি প্রথম ফ্লাইট দেশে ফিরলেন ৪৪৫ জন হাজী লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলেছে কর্তৃপক্ষ সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার ৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত প্রবাসী হবি মিয়ার মরদেহ, আহাজারি লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’ জনসমুদ্র কমলনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, অপেক্ষা ট্রাম্পের

রায়পুরে মাছঘাট নিয়ে দুই গ্রুপের মারামারি, আহত ৭

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাব্বি (২২), ফরহাদ হোসেন (২৭), সুমন হোসেন (৩০) ও দেলোয়ার হোসেন (৩২)কে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শফি সরদার ও একই ইউনিয়ন ১নং ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি ফারুক সরদারদের মধ্যে মাছঘাট নিয়ে বিরোধ ছিল। এ বিরোধ নিয়ে শনিবার সকালে দু-পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে রাব্বি হোসেন (২২), ফরহাদ হোসেন (২৭), সুমন হোসেন (৩০) ও দেলোয়ার হোসেন (৩২)সহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

একটি সূত্র জানায়, শফি সরদার উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এবং মহিউদ্দিন গাজী একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে ফারুক সরদার একই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং আবুল কালাম আজাদ (বলি) উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি। এই দুই পক্ষের মধ্যে বিরোধ লেগে থাকতো। ঘাটের দখল নিয়ে সকালে দু-পক্ষ মহড়া দেয়। এরপর মারা-মারির ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতা শফি উদ্দিন অভিযোগ করেন, একই ইউনিয়নের বিএনপি নেতা ফারুক সরদার, যুবদল নেতা আবুল কালাম আজাদ (বলি) ও তারেক সরদারের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোক মাছঘাট দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এতে রাব্বি ও ফরহাদ হোসেনসহ অন্তত আটজন আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সহ-সভাপতি ফারুক সরদার বলেন, গত ১৭ বছর ধরে আমি ও কয়েকজন মিলে যৌথভাবে ঘাট পরিচালনা করে আসছি। আজকের ঘটনায় তারা নিজেদের মধ্যে মারামারি করেছে। পরে আমাদের ওপরও হামলা চালানো হয়। এতে আমাদের পক্ষের দেলোয়ার হোসেন ও সুমন আহত হয়েছেন।

এদিকে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ (বলি) বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। বরং আমি মারামারি থামানোর চেষ্টা করেছি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল ২০২৫ উপজেলার উত্তর চরবংশীর মালেক খাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে স্পেন প্রবাসী সাইজউদ্দিন দেওয়ান ও জসিম উদ্দিন বেপারী নিহত হন।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রায়পুরে মাছঘাট নিয়ে দুই গ্রুপের মারামারি, আহত ৭

আডেট সময় ০৭:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬