ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 172

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‘মাদক নয়- শিক্ষা চাই- চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ প্রতিপাদ্যে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় উপজেলার চরআবাবিল ইউপির হায়দরগন্জবাজারের বটতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মাদকের বিস্তার রোধে সোচ্চার হয়ে ওঠা উত্তর চরআবাবিল ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একত্রিত হয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। এ অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা মাদকের বিস্তারের পেছনে প্রশাসনিক উদাসীনতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সরকারের মাদকবিরোধী কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় (পৌরসভাসহ ১০টি ইউনিয়নে) ফুটবল টুর্নামেন্টসহ নানা সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা স্থানীয় তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা হয়।

অনুষ্ঠানে আমনউল্লাহ আনোয়ার হাাপাতাল এন্ড মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মাহবুবুল কবির সুমন, লিটন মিয়া ও ওয়াশিম বেপারী, মুরাদ হোসেন ও ঝর্ণা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

আডেট সময় ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬