ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী

রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 123

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এবারের টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়পুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রায়পুরে প্রথমবারের মতো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আডেট সময় ১১:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬