রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: গ্রামে গ্রামে অসহায় দুঃস্ত গর্ববতী নারীদের চিকিৎসা সেবা দেন মরিয়ম (৪০) (ছদ্মনাম)। স্বামী চাকুরী করেন ও দুই ছেলে মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়েন। দুপুরে পাশের বাড়ীর এক নারীকে চিকিৎসা দিয়ে অটোরিকশা চালক ও মেম্বার প্রার্থীর সাথে নিজের বাড়ীতে আসেন মরিয়ম। অটোচালককে বাড়ীর বাহিরে অপেক্ষা করতে বলে মরিয়ম ঘরের ভেতরে আসেন ওষধ নিতে। এই সুযোগে বাসায় কেউ না থাকায় ঘরে ঢুকে পড়ে ইউপি পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী। এসময় মরিয়মকে ধর্ষণ চেষ্টা চালালে ছেলে চলে আসায় পালিয়ে যায় ওই মেম্বার প্রার্থী অটোচালক শিপন ঢালি। বুধবার দুপুরে (১৬ সেপ্টেম্বর) রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির ঢালী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত অটোচালক ও মেম্বার প্রার্থী শিপন ঢালী (৪৮) রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ঢালী বাড়ীর বাসিন্দা।।
স্থানীয়দের অভিযোগ, মেয়েটি নিরীহ প্রকৃতির হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালিয়েছিল। অবশেষে সাংবাদিকের বলিষ্ট ভুমিকায় অটোচালক শিপন ঢালিকে স্থানীয়রা ধরে এনে বাড়ীতে শালিশে বসানো হয়। এসময় শিপন ঢালী তার ভুল বুঝতে পেরে মেয়েটির পা ধরে ক্ষমা চান এবং ১০ জুতাপেটা করা হলে সে পালিয়ে যায়।
ভুক্তভোগীর স্বামী বলেন, আমরা গ্রামের নিরীহ মানুষ। আমার স্ত্রী গ্রামের অসহায় নারীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। লম্পট শিপন ঢালী গ্রামের রাস্তায় যাওয়া আসার পথে বিভিন্ন মেয়ে ও নারীদের কু-প্রস্তাব দেয় । বুধবার দুপুরে আমার স্ত্রী শিপন ঢালীর অটোরিকশায় করে আমার বাড়িতে যায়। শিপন ঢালীর জন্য ওষুধ আনতে আসলে এ সুযোগে আমার স্ত্রীকে নির্যাতন করে। আমি ঘটনার সঠিক বিচার চাই।
এ ব্যাপারে ইউপি সদস্য জাহাঙ্গির বকসি বলেন, আমি অন্য দলের মেম্বার। শিপন ঢালীর বিরুদ্ধে একাধিক নারী ঘঠিত অভিযোগ আছে। তার বিচার তার দলের নেতাদের মাধ্যমে করান। শুনেছি বুধবার সন্ধায় শালিশ বৈঠকে তার ভুলের জন্য গ্রামবাসীসহ মেয়েটির কাছে ক্ষমা চেয়েছে। কখনও যাতে এমন কাজ না করে তাকে জুতাপেটাসহ সতর্ক করা হয়। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, এ ঘটনা জানা নাই। মেয়েটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেঘনার তীর 



















