রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রায় ১৪ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কর্মীসমাবেশ শেষ করা হয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন যুবদলের। অপরদিকে- পুর্বের সকল কমিটি বিলুপ্ত করা হয় বলে ঘোষনা দেন উপজেলা যুবদলে আহবায়ক কমিটি।।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে দলীয় প্যাডে এই ঘোষনা দেন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) রায়পুর উপজেলা যুবদলের আহবায়ক আকবর হোসেন আরমান, সদস্য সচিব হাবীবুর রহমান সুজন পাটয়ারী ও সিনিয় র যুগ্মআহবায়ক আকবর হোসেন সম্রাট।
উল্লেখ্য-২০১৩ সালে জানুয়ারীতে উপজেলার ১০টি ইউনিয়নে শেষ সম্মেলন হলেও দুইটি ইউনিয়নে পুর্ণাঙ্গ কমিটি হয়। ৮টি ইউনিয়নে আহবায়ক কমিটি দিয়ে দলীয় কার্যক্রম চলে।
এছাড়াও গত ১৫দিন ধরে রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডে যুবদলে সম্মেলন চলমান রয়েছে।
ঘোষনাপত্রে উপজেলার ১০টি ইউনিয়ন ও এর অধীন সব ওয়ার্ড যুবদলের নতুন কমিটি গঠন ও আহবায়ক কমিটি অনুমোদনের প্রক্রিয়া চলমান থাকবে। ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলেন উপজেলা আহবায়ক কমিটি।
উপজেলা যুবদলের আহবায়ক এডঃ আকবর হোসেন আরমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, রায়পুরের এমপি আবুল খায়ের ভুইয়া, কেন্দ্রীয় ও জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কমিটি না থাকার পরও আমরা দলীয় ও জাতীয় দিবসগুলো পালন করেছি। এতদিন কমিটি না থাকার কারণে নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা ছিল, কমিটি পুনর্বহাল করায় প্রমাণিত হয়েছে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা দলের জন্য নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত। দীর্ঘবছর পর শনিবার শেষ হওয়া ১০টি ইউপিতে সম্মেলন শেষ করতে পেরেছি। কারণে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। অতীতের মতো ভবিষ্যতেও দলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁরা অগ্রণী ভূমিকা রাখবেন আশা করছি।
মেঘনার তীর 



















