ঢাকা ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

রায়পুরে ৩০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ: ৮ পরিবারের মানবেতর জীবন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 45

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের হাসন আলী পাটোয়ারী বাড়ির ৩০ বছরে পুরোনো রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী আবদুর রহিম পাটোয়ারী ও স্ত্রী হাজেরা বেগমের বিরুদ্ধে।

রোববার সকালে (১৯ জুলাই) ওই গ্রামের বাসিন্দা প্রবাস ফেরত বাবুল পাটোয়ারী, জাহাঙ্গির, হাসিনা বেগম ও শাহিনুর বেগম বলেন, ৩০ বছর ধরে বাড়ীর ৮ পরিবার বসতি করে আসছে। গত দুই মাস ধরে ওই বাড়ীর রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করছেন। এতে করে সাইকেল নিয়েও ঢুকতে পারছি না। বাজার থেকে জিনিসপত্র কিনে তা মাথায় করে অন্য জায়গা দিয়ে ঘুরে আসতে হচ্ছে। পরিবারের কেউ অসুস্থ হলে দ্রুত ডাক্তারের কাছে নিতে পারছি না। এ অবস্থায় গত ২ মাস আমরা ৮ দিনমজুর পরিবারে স্কুল- কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৪৫ জন সদস্য মানবেতর জীবন-যাপন করছি।

জানা যায়, রায়পুর থেকে খাসেরহাট যাওয়ার পথে পাটোয়ারী রাস্তার মাথা পার হয়ে হাসনআলী পাটোয়ারী বাড়ি সামনে চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ করছেন আবদুর রহিম পাটোয়ারী ও তার স্ত্রী হাজেরা বেগম। এঘটনায় আদালতে একটি মিস মামলা দায়ের করে (৪১৪/০২৬)ভুক্তভোগী বাবুল পাটোয়ারী।

বাবুল পাটোয়ারী বলেন, আমার পরিবারের দুজন সদস্য প্রায়ই অসুস্থ থাকে। তাদের প্রায় ডাক্তারের কাছে নিয়ে যেতে হলে ঘাড়ে নিয়ে যেতে হয়। মসজিদে নামাজ পড়তে যেতে পারি না। পরিবারের কোনো সদস্য মারা গেলে জানাজা পড়ার জন্য মানুষ আসতে পারবে না। আমরা মানবেতর জীবনযাপন করছি। সুমাইয়া বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ, আমাদের কথা বলার জায়গা নেই। কৃষি কাজ করে খাই। অনেকের হাত, পা ধরেছি কিন্তু কোনো কাজ হয়নি। ওরা দাবি করছে রাস্তার জায়গা ওদের।

স্থানীয় হাসন আলী বলেন, ‘২০ বছরের পুরানো রাস্তা এটি। আবদুর রহমান ও তার স্ত্রী হাজেরা বেগমসহ ছেলেরা এখন রাস্তাটি নিজেদের বলে দাবি করে রাস্তা আটকে দিয়েছেন। সবাইকে হুমকি দিচ্ছেন কেউ রাস্তা দিয়ে গেলে তার পা ভেঙে দেবে। অবরুদ্ধ পরিবারের সদস্যরা আরো বলেন, যারা রাস্তাটি বন্ধ করেছেন, তারা স্থানীয় প্রভাবশালী বিএনপি সমর্থনকারী। হঠাৎ করে তারা রাস্তাটি দখল করে নেন।

অভিযুক্ত আবদুর রহিম ও তার স্ত্রী হাজেরা বেগম বলেন, আমরা পৈত্রিক জমিতে ভবন করছি। তখন পরিমাপ করা হয়নি। এখন আমরা পেয়েছি। সম্পূর্ণ রাস্তাটি আমাদের জায়গার ওপর। আমরা আমাদের জমিতে ঘর তুলেছি। উল্টো বাবুল পাটোয়ারী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করছে।

সোনাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত বলেন, রাস্তার জায়গা তাদের এটা ঠিক। কিন্তু বাড়ীর মানুষের চলাচলের জন্য এ রাস্তা ব্যবহার করা হতো। আবদুর রহিম আমাদের কথাও শুনছেননা। বাবুল পাটোয়ারী আদালতে মামলা ও ইউএনএনওর কাছে অভিযোগ করেছেন।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার জানান, ক্ষতিগ্রস্থ বাবুল পাটোয়ারী, আবদুর রহিম ও তার স্ত্রী হাজেরা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে দুই পক্ষকে নিয়ে বুধবার গনশুনানীর সময় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে ৩০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ: ৮ পরিবারের মানবেতর জীবন

আডেট সময় ০৫:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬