রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬ হাজার ৯০ জনকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ, সার কৃষি উপকরণ ও গাছে চাড়া বিতরণ করা হয়।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের এমপি আবুল খায়ের ভুঁইয়া এ কর্মসূচি উদ্বোধন করেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, এ কর্মসূচির আওতায় ৬ হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে হাইব্রিড মরিচ উৎপাদন বীজ, রোপা আমন ধানের (উফশী) বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির (উফশী ও হাইব্রিড) বীজ,প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক ফলদ বৃক্ষ রোপন কর্মসুচি (১০ হাজার ২৫০টি গাছের চারা), ৪০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কলম, লেবুর চারা এবং ১৪’শ জন কৃষকের মাঝে ১০ মেট্রিক টন রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা উন্নত জাতের বীজ, আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন, যা স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের এমপি আবুল খায়ের ভুঁইয়া এ কর্মসূচি উদ্বোধন করে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক সফিকুর রহমান ভুইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা সফিকুল আলম আলমাস,,, এডঃ জাকির হোসেন, এমরান হোসেন, যুবদল আহবায়ক এডঃ আকবর হোসেন আরমান ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাবারক হোসেন আজাদ সহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম কৃষকদের আধুনিক, পরিবেশবান্ধব ও লাভ জনক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল খায়ের ভুইয়া বলেন, বিনা মূল্যে পাওয়া বীজ, সার ও চারা যথাযথভাবে ব্যবহার করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন ও লাভ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, উন্নত কৃষি যন্ত্রপাতি এবং পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মেঘনার তীর 



















