ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে ৭০১ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ, ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ নিলেন ২৫০ জন

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 69

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০১ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন বিষয়ে নতুন ২৫০ জন তরুন যুবককের অংশগ্রহনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া পূর্বের ৫০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাবারক হোসেন আজাদ, উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপজেলার ৫টি স্কুলের মোট ৭০১ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ বাড়বে এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। নতুন করে ২৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। এর আগে এ কার্যক্রমের মাধ্যমে ৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

প্রশিক্ষণার্থী তিন্নি আক্তার বলেন, এই প্রশিক্ষণ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ও করছি। এরই মধ্যে লোকাল মার্কেট থেকে বিভিন্ন কাজ করে ৭ হাজার ১৬৬ টাকা আয় করেছি। প্রশিক্ষণটি আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন আমি চাই, আরও দক্ষতা অর্জন করে ভবিষ্যতে অনলাইনে ভালো কাজ করে নিয়মিতভাবে আয় করতে এবং নিজের পাশাপাশি পরিবারেরও সহযোগিতা করতে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ ক্রমেই বাড়ছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আয় করতে পারবেন। এতে বেকারত্ব কমার পাশাপাশি তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

এ সময় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, প্রশিক্ষণার্থী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘I LOVE RAIPUR’ লেখা একটি স্থাপনাও উদ্বোধন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে ৭০১ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ, ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ নিলেন ২৫০ জন

আডেট সময় ১০:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬