ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার ৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত প্রবাসী হবি মিয়ার মরদেহ, আহাজারি লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’ জনসমুদ্র কমলনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, অপেক্ষা ট্রাম্পের ষড়যন্ত্র, চক্রান্ত না করে, সরকারের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী জনগণের অধিকার নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে: এমপি বীথিকা বিনতে হোসাইন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরে যুবকের মৃত্যু, এলাকায় চলছে শোকের মাতম

রায়পুর গ্রাম আদালত: ৩ মাসে ১০২ মামলা নিস্পত্তি, ৮ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

রায়পুর (লক্ষ্মীপুর:) প্রতিনিধি: গ্রাম আদালতে ৩ মাসে (ফেব্রয়ারী-এপ্রিল ২০২৬) ১৬৫ টি নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এসময় ১০২ টি মামলা নিস্পত্তি হয়েছে। এসময় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আদায় হয়েছে ৮ লাখ ১৮ হাজার টাকা। নিষ্পত্তি হার ৭৯.৭০%। নিষ্পত্তিতে নারীর অংশ গ্রহন ১৫%। গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মেহেদী হাসান কাউছার।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে এবং ইউএনও মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, ওসি (তদন্ত) আবদুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুননেছা পান্না, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুর সাত্তার, রায়পুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাবারক হোসেন আজাদ, সাংবাদিক প্রদীপ কুমার রায় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভা পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়ক মোঃ ছফিউল্লাহ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, গ্রাম আদালতের বিষয়ে বেশী প্রচার-প্রচারনা করা হলে মানুষ আরো সচেতন হবে। এতে আদালতের কার্যক্রম ফলপ্রসু হবে।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী

রায়পুর গ্রাম আদালত: ৩ মাসে ১০২ মামলা নিস্পত্তি, ৮ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

আডেট সময় ০৭:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬