ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রাষ্ট্র থেকে শুধু নিতে নয়, দেশকে কিছু দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: হুইপ নিজান

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • 308

আন নাজমুছ সাকিব:রাষ্ট্র থেকে শুধু সুবিধা নেওয়ার মানসিকতা পরিহার করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি আরো বলেন, “আমাদের মনোজগৎ বলে আমাদেরটাই আগে হোক। সবাই নিজের স্বার্থটাই আগে দেখে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। রাষ্ট্র থেকে শুধু নিতে নয়, দেশকে কিছু দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। প্রশাসনের ভালো কাজে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।”

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাতুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংসদ সদস্যের উন্নয়ন তহবিল থেকে অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চেক, হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় চাহিদাসম্পন্ন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রাষ্ট্র থেকে শুধু নিতে নয়, দেশকে কিছু দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: হুইপ নিজান

আডেট সময় ১১:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬