ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • 25

স্টাফ রিপোর্টার: আগে না বলে থানায় এসে সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা অগ্নিমূর্তি ধারন করেন বলে অভিযোগ করেন সরাইল থানার ওসি মনজুর কাদের ভূইয়া। এদিকে এ ঘটনার পর আগের থানায় কর্মরত থাকাকালে মনজুর কাদেরের বিরুদ্ধ গণমাধ্যমে প্রকাশিত খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  তাকে প্রত্যাহারে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের ভিডিও বক্তব্যও প্রচার পাচ্ছে।
মনজুর কাদের ভূইয়া গত বছরে ৭ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। বৃহস্পতিবার রাতে সরাইল থানায় গিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা ওসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এমপি’র ফোন না ধরা,পূজায় এলাকায় সফরে নিরাপত্তা না দেয়ার কারন জানতেই মুলত থানায় যান রুমিন ফারহানা। এসময় ওসি হাত উচিয়ে কথা বললে চটে যান ব্যারিষ্টার রুমিন। খুলে বসেন ওসির বিরুদ্ধে অভিযোগের ঝাপি।

রুমিন ফারহানার অতর্কিত থানায় আসা এবং উত্থাপিত অভিযোগের বিষয়ে ওসি মনজুর কাদের সাংবাদিকদের বলেন,মাননীয় সংসদ সদস্য এশার নামাজের পরপর রাত ৮ টার দিকে পূর্বঘোষনা ছাড়া থানায় আসেন। আমি সাদরে উনাকে বসাই। এসেই রুদ্রমূর্তি। থানার আইনশৃঙ্খলার অবনতি,এটা নাই ওটা নাই। আমি বললাম আমরা প্রত্যেকটা ঘটনাকে এ্যাড্রেস করি। যেখানে মামলা হয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। তিনি গায়েবী,কাল্পনিক কথাবার্তা বলা শুরু করেন। একপর্যায়ে মবের মতো পরিস্থিতি সৃষ্টি করেন। ১৫০ জন লোক নিয়ে এসেছে। আমার অফিস কক্ষে ২৫/৩০ জন লোক ছিলো। তারা চরমভাবে মারামারির পরিস্থিতি সৃষ্টি করেছে। তারপর আমি বললাম আপনি মব সৃষ্টি করার জন্য এদেরকে আমার অফিসে নিয়ে আসছেন। তারপর তিনি অনেক উচ্চবাচ্য করেন। আমি অনেক দু:খ পাইছি। উনি দায়িত্বশীল একজন নির্বাচিত সংসদ সদস্য। এ ধরনের আচরণ আশা করিনি। আমি এসব ভিডিও করতে চাইলে এক পর্যায়ে আমার হাত থেকে মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করেন। ওসি বলেন,আমি অথরিটিকে জানিয়েছি। অথরিটি যেভাবে ডিশিসান দেয় সেভাবে যাবে।

ওসি বলেন,মব সৃষ্টি করেছেন। হৈ-চৈ করেছেন।শত শত লোক নিয়ে মিছিল করা,ওসির অফিস কক্ষে হৈ-হট্টগোল করা। অনৈতিক সুবিধে নেয়ার জন্য চাপ দেয়া। উনি ইলিগেশন দিয়েছেন আমি নাকি মানুষের বাড়িতে গিয়ে ভাত খায়। ওসি’র কি ভাতের অভাব পড়েছে মানুষের বাড়িতে গিয়ে খেতে হবে। আইনশৃঙ্খলার চরম অবনতি,ব্রিক ফিল্ড থেকে টাকা নেয় এবং করাপটেড অফিসার ইত্যাদি অভিযোগ করেন। উনি ব্যাক্তি নিরাপত্তা দাবী করেছিলেন।পূজার সময় আমরা সবাই বিজি ছিলাম পূজার নিরাপত্তার জন্য। তখন ব্যাক্তি নিরাপত্তা দেয়া সম্ভব ছিলোনা।
এদিকে এ ঘটনার পর মনজুর কাদের ভূইয়ার আগের স্টেশন চকোরিয়ায় তার বিরুদ্ধে হত্যা,সাংবাদিক নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলার বিষয়ে গনমাধ্যমে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে সেসময় প্রত্যাহারের নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে

আডেট সময় ১০:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬