ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

রোনালদোকে খুব ভালো লাগে: জয়া

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • 42

বিনোদন ডেস্ক: টলিউডের ব্যবসাসফল চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’। নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় দেখা গিয়েছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এবার তিন বছর পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। এ উপলক্ষে বর্তমানে কলকাতায় জয়া। অংশ নিচ্ছেন প্রচার-প্রচারণায়। অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে হাজির হতে চলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। পুরনো ম্যাজিক কি কাজ করবে—ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র এমন এক প্রশ্নে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী) কোনোভাবে যদি দর্শকপ্রিয়তা পায় তাহলে ভালো লাগবে। তবে বলব, ম্যাজিক তো তৈরি করা যায় না, ম্যাজিক হয়ে ওঠে! ম্যাজিক আদৌ হয়েছে কিনা সেটার জন্য আমিও অপেক্ষা করছি।’

সোমবার (২৯ জুন) প্রকাশিত ওই সাক্ষাৎকারে জন্মদিন, ফুটবল বিশ্বকাপ, টলিউডসহ নানা বিষয়ে কথা বলেছেন জয়া আহসান। আগামী ১ জুলাই বাংলাদেশি এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এ দিনটি প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘জন্মদিন থাকলেও খুব উদযাপন করার মানুষ আমি নই। বন্ধুবান্ধব, কাছের আত্মীয় আর অনুরাগীরা খুব ভালোবেসে মনে করে। ভালো লাগে। সেই দিনটায় নিজেকে আরেকটু স্পেশাল ভাবতে ইচ্ছে করে। ছোটবেলায় প্রজাপতি ড্রেস পরে যেমন আদর-উদযাপন হত, মনে পড়ে। তবে এই সময়ে এসবে একটু লজ্জাও লাগে।’

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক কিংবা কার ফ্যান জয়া—এমন প্রশ্নে তিনি বলেন, ‘শেষবার রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ দেখেছিলাম। এবারে যাওয়া হলো না। পর্তুগালকে খুব ভালোবাসি, কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়! রোনালদোকে (ক্রিস্টিয়ানো) খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে (জোরে হাসি)।’

সবশেষ বিধানসভায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদল ঘটে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিজেপি। সাক্ষাৎকারে উঠে এসেছে সেই প্রসঙ্গও। জয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল—এই মুহূর্তে টলিউডে কাজ করা নিয়ে কতটা আশাবাদী?

অভিনেত্রী বলেন, ‘বাংলা ছবির জন্য কাজ করি। এটা ঠিক, আরেকটি দেশের পাসপোর্ট বহন করি। কিন্তু এতদিন ধরে তো এখানে (টলিউড) কাজ করছি, কোনোভাবে মনে হয়নি যে আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ। যদি এখানকার বাসিন্দা হতাম, তারপরেও বোধহয় যে পরিমাণ কাজ করছি এইটুকুই করতাম। একইরকম ভালোবাসা দিয়ে এখানে আমার অভিনীত ছবি রিলিজ করেছে, একইরকম ভালোবাসা দিয়ে মানুষ আমাকে ডাকছে। প্রোডাকশন হাউজগুলো একই রকম ভালোবাসা দিয়ে তাঁদের ছবিতে নিচ্ছে, পরিচালকদের ক্ষেত্রেও একই কথা বলব। সেটা আমি অন্তত টের পাই।’

যোগ করে তিনি বলেন, ‘বাংলা ইন্ডাস্ট্রির দর্শকের জন্য আমি। আমার মতো করে সার্ভ করি। সেখানে আমার কিছুটা হলেও অবদান থাকলে ভালো লাগে, সেটাই করে যাচ্ছি।’

প্রসঙ্গত, নিজ দেশের গণ্ডি পেরিয়ে কলকাতা থেকে বলিউড—সবখানেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন জয়া আহসান। টলিউডে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত অর্ধাঙ্গিনী। মুক্তির পর পর্দায় অভিনেত্রীর ‘মেঘনা’ চরিত্রটি সমালোচকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল। এবার ভক্তরা ফের এ সিনেমার সিক্যুয়েলে কৌশিক, জয়া ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন। সব ঠিক থাকলে, আগামী ৩ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজও অর্ধাঙ্গিনী।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

রোনালদোকে খুব ভালো লাগে: জয়া

আডেট সময় ০৪:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬