ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুরে ঈদের একদিন পার হলেও রাস্তা-ঘাটের পাশে পড়ে আছে চামড়া , কিনছে না কেউ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০১:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • 255

স্টাফ রিপোর্টার: ঈদের আগে সরকার দাম নির্ধারণ করে দিলেও সে দামে বেচা-কেনা হচ্ছে না কোরবানির পশুর চামড়া। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক বছর চামড়ার দাম অনেক কম। যে দামে চামড়া কিনা হচ্ছে,সে দামে বিক্রি হচ্ছেনা। এতে করে লোকসানের মুখে পড়ছে মৌসুমী ব্যবসায়ীরা। পাশাপাশি ছাগলের নিচ্ছেনা কেউ। তবে ঈদের একদিন পার হলেও রাস্তা-ঘাটের পাশে চামড়া পেলে রেখেছেন অনেকেই। এছাড়াও বাড়িবাড়ি গিয়ে বিভিন্ন মাদ্রাসা বা এতিমখানায় চামড়া সংগ্রহ করলেও তা বিক্রি করতে পারছেনা।

তাদের অভিযোগ. সরকার নির্ধারিত দামে সারাদিন এলাকায় এলাকায় গিয়ে চামড়া কিনে আড়ৎদারদের কাছে নিয়ে আসার পর প্রতি চামড়া ২শ টাকা থেকে ৪শ টাকা বিক্রি করতে হচ্ছে। তবে গতবার যে চামড়া বিক্রি হচ্ছে ৫শ টাকা। এবার সেটা বিক্রি হচ্ছে ৩শ টাকা। কিন্তু সরকারী বেধে দেয়া দামে বিক্রি হলে মৌসুমী ব্যবসায়ীরা লাভবান হওয়ার আশা করেন। কিন্তু সেটা হচ্ছেনা বলে অভিযোগ করেন কেউ কেউ।  তবে অভিযোগ রয়েছে, প্রতি বছরই সিন্ডিকেটের কারনে চামড়ার বাজার এই অবস্থায় হয়। সিন্ডিকেট না ভাঙ্গলে এই শিল্প হারিয়ে যাবে।

আড়ৎদাররা বলছেন, গত দুই বছরের চামড়ার টাকা এখনও অনেক আড়ৎদার পায়নি। সরকার নির্ধারিত মূল্যে চামড়ার কিনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন ট্যানারী মালিকরা। চামড়ার সংগ্রহের বিষয়ে দ্বিধাদ্বন্ধে রয়েছেন তারা। এছাড়াও প্রতিবছরে লোকসানের কারনে এই ব্যবসা ছেড়ে দেয়ার কথাও ভাবছেন অনেকেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুরে ঈদের একদিন পার হলেও রাস্তা-ঘাটের পাশে পড়ে আছে চামড়া , কিনছে না কেউ

আডেট সময় ০১:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬