স্টাফ রিপোর্টার: হানি ট্র্যাপ প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে লক্ষ্মীপুর শহরের দেওয়ান বাড়ি রোডের মা রেফ্রিজারেশনের মালিক আলাউদ্দিন। রায়পুর থানা মামলা নং ৩ তাং ২/৯/২৬ সিআর ২৯২/২৬। পুলিশ প্রতারক স্বামী মামুন ও তার স্ত্রী সাদিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়।
এজাহার মূলে জানা যায়,মোঃ মামুন হোসেন পিতা মৃত তাজুল ইসলাম সাং লামচরী লক্ষ্মীপুর পৌরসভা এবং তার স্ত্রী সাদিয়া সুলতানা শারমিন গত ২৬ আগস্ট ফ্রিজ ব্যবসায়ী আলাউদ্দিনের নিকট পুরাতন ফ্রিজ ও এসি বিক্রয়ের প্রলোভন দিয়ে কৌশলে রায়পুর পৌরসভার ১ নং ওয়ার্ড খেজুরতলা বালুর মাঠ সংলগ্ন মাঈনুদ্দিনের পাকা বিল্ডিংয়ের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তারা স্বামী স্ত্রী এবং আরো অজ্ঞাতনামা ২ নারী পুরুষের সহযোগিতায় আটক করে। এ সময় তার নিকট থাকা নগদ ৬৫ হাজার টাকা, মোবাইল সেট ও বিকাশে থাকা প্রায় ১০ হাজার টাকা লুট করে। এক পর্যায়ে এক নারীর সাথে ছবি তুলে নারী নির্যাতন মামলার হুমকি দিয়ে ছেড়ে দেয়।
এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা রেফ্রিজারেশন টেকনিশিয়ান ঐক্য সংগঠন গতকাল মঙ্গলবার বিকেলে দেওয়ান বাড়ি রোডস্থ মা রেফ্রিজারেশনে এক সংবাদ সম্মেলন করে। সংগঠনের সভাপতি মনির ইসলাম ও সেক্রেটারি মোঃ সবুজ গ্রেফতার না হওয়া ২ প্রতারককে গ্রেফতার এবং ৪ আসামিকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
মেঘনার তীর 



















