রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্ধোধন করা হয়েছে। আগামি ৫দিন ব্যাপী এ খেলায় অংশগ্রহন করবেন ১০টি দল। শুক্রবার বিকাল ৪টার সময় (২৪ জুলাই) সদর পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের স্কুল মাঠ স্পোটিং ক্লাবের আয়োজনে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এখেলার উদ্ধোধন করেন লক্ষ্মীপুর জজ আদালতের এপিপি অ্যাডঃ আবদুল আহাদ শাকিল। পেয়ারাপুর স্পুটিং ক্লাব ও মিয়া রাস্তা মাথা একাদশ দলের মধ্যকার খেলা শুরু হয় টুর্নামেন্ট।
খেলা পরিচালনা করেন- সদর পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আকবর হসেন রিংকু, রাতুল হাসান রাজ, রাব্বি হোসেন এ্যানি ও জিহান হাওলাদার। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও রানার আপ দলের হাতে ৭ হাজার টাকার চেক তুলে দেয়া হবে।
এ সময় সদর পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মাস্টারের সভাপতিত্বে রায়পুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক তাবারক হোসেন আজাদ, শিক্ষানবিস আইনজীবী সোহানুর রহমান, সদর পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের বিএনপি নেতা মিজানুর রহমান পলাশ, রিয়াজ পাটোয়ারী রাজু, আলমগীর হোসেন, এসএম তারেক মোল্লা ও ধারা ভাষ্যকার রাকিব হোসেন প্রমুখ।
মেঘনার তীর 



















