ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে এখনও গ্যাস সরবরাহ স্বাভাবকি হয়নি. চরম ভোগান্তিতে গ্রাহকরা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • 94

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে এখনও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলে চরম ভোগান্তিতে রয়েছে আবাসিক ও ব্যানিজ্যিক গ্রাহকরা। বিশেষ করে শুক্রবারে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে কেন্দুরভাগ এলাকায় গ্যাস সরবরাহ লাইন লিকেজ হওয়ার ৫৮ ঘন্টা পর সোমবার ভোররাত থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা থাকলেও এখনো অনেক এলাকা তা হয়নি।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গ্যাসসরবরাহ স্বাভাবিক হয়নি। আবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ হয়েছে, সেখানেও চুলা জ্বলছেনা। গ্যাসের চাপ নেই বললে চলে। এতে দুর্ভোগে পড়েছে জেলার পাঁচ হাজার গ্রাহক। ফলে রান্না-বান্নার কাজে ভোগান্তি পোহাচ্ছে গৃহিনীরা। এছাড়া ওই লাইনের আওতাধীন তিনটি সিএনজি গ্যাস পাম্পেও গ্যাস সরবরাহ থাকলে চাপ না থাকায় সিএনজি চালকরা চরম বেকাদায় রয়েছে। তাদের অভিযোগ, দুইশ- থেকে তিনশ টাকার গ্যাস নিলে কিছুক্ষন গাড়ি চালানোর পর আবার ১২ ঘন্টা বসে থাকতে হচ্ছে।  এতে গাড়ির জমা টাকাও হচ্ছেনা। সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। অনেক সময় না খেয়ে থাকতে হচ্ছে।

স্থানীয়রা জানান, গত ১০ দিনে জেলায় গ্যাস লাইনে চাপ কম থানায় গ্যাস সংকট ছিল তীব্র। পরে শুক্রবার কিছু লাইনে গ্যাস বাড়লেও রাতে আবার লিকেজ হয়ে সংকটের মধ্যে পড়ে। ফলে চরম ভোগান্তিতে থাকতে হচ্ছে দিনের পর দিন। গ্যাস সংকটে গ্রাহকদের দুর্ভোগের শেষ নেই। এছাড়া গ্যাস নির্ভর শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। লক্ষ্মীপুর বাখরাবাদ গ্র্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, গ্যাস পাইপ লাইন মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে গ্যাসের চাপ কম থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধান হওয়ার আশা করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে এখনও গ্যাস সরবরাহ স্বাভাবকি হয়নি. চরম ভোগান্তিতে গ্রাহকরা

আডেট সময় ১০:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬