ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি প্রথম ফ্লাইট দেশে ফিরলেন ৪৪৫ জন হাজী লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলেছে কর্তৃপক্ষ সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার ৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত প্রবাসী হবি মিয়ার মরদেহ, আহাজারি লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ লক্ষ্মীপুরে মেঘনার পাড় যেন ‘মিনি কক্সবাজার’ জনসমুদ্র কমলনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও মশাল মিছিলের ভিডিও ভাইরাল সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, অপেক্ষা ট্রাম্পের

লক্ষ্মীপুরে কারাফটকে মায়ের অপেক্ষায় থাকা ২ শিশুর ছবি ভাইরাল, নেপথ্যের কাহিনি

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর কারাগারের সামনে হাজতবন্দি মায়ের জন্য স্কুলড্রেস পরা, বই হাতে নির্বাক দাঁড়িয়ে থাকা দুই শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এ ছবি দেখে নেটিজনরা নানা মন্তব্য করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, শিশু দুটি লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সাহাপুর গ্রামের গৃহবধূ ফারহানা আক্তার শিল্পীর সন্তান। তাদের একজন লক্ষ্মীপুর পৌর শহিদ স্মৃতি একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র শিপন হোসেন (১০) ও অপরজন একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তামান্না (৭)। গত সোমবার ছিল তাদের বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষা শেষে যখন জানতে পারে আদালত তাদের মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন, তখন তারা স্বজনদের সহায়তায় মাকে দেখতে কারা গেটে ছুটে যায়। মারামারির একটি মামলার আসামি ফারহানা আক্তার শিল্পী। তিনিসহ মামলার অপর আসামিরা সোমবার লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর কোর্টে) আত্মসমর্পণ ও জামিন প্রার্থনা করলে বিচারক শাহ জামাল ফারহানা আক্তার শিল্পী ও জহিরুল ইসলামের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলে শিল্পীর সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার আড়াই বছরের শিশুসন্তান সিয়ামকেও।

লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সদরের পেশকার দেলোয়ার হেসেন বলেন, ‘সিআর মামলায় আসামি শিল্পী ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে আদালতের বিচারক শাহ জামাল এ নির্দেশ দিয়েছেন। আমরা আসামিদের আদালতের পুলিশ হাজতে দিয়েছি। পরে বাচ্চাকে কারাগারে নিয়েছে, নাকি বাসায় নেওয়া হয়েছে জানি না।’

এদিকে প্রিজন ভ্যানের ভেতর মায়ের কোলে থাকা শিশুটি ও জেলগেটে দাঁড়িয়ে থাকা দুই সন্তানের ছবি ফেসবুকে দিয়ে আসামি পক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন একটি স্ট্যাটাস দিয়েছেন। এর সঙ্গে ঘটনার দিনের একটি ভিডিও তিনি পোস্ট করেছেন।

এ বিষয়ে আইনজীবী স্বপন বলেন, ‘দুধের শিশু সিয়ামসহ শিল্পী এখন কারাগারে। তার অন্য দুই সন্তানের একজন পঞ্চম ও অন্যজন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তাদের স্কুল পরীক্ষা চলমান।’

আসামি পক্ষের আরেক আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, এজাহারে উল্লেখ করা হয়েছে শিল্পী লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করেছেন। এতে বাদীর মাথা ফেটে মগজ বের হয়ে যায়। এজাহার দেখে আদালত মামলাটি আমলে নিয়ে মেডিকেল সার্টিফিকেট তলব করেন। বাদী মেডিকেল সার্টিফিকেট আদালতে জমা দিয়েছেন। তবে সেখানে সাধারণ জখম উল্লেখ করেছেন চিকিৎসকরা। এতে ঘটনাটি জামিনযোগ্য হলেও আদালত শিল্পীসহ দুজনকে কারাগারে পাঠান। শিল্পীর সঙ্গে তার দুধের শিশুও এখন কারাগারে।’

শিশুসন্তানসহ আসামিকে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, ‘আড়াই বছরের শিশু সিয়ামকে নিয়ে একটি মামলায় তার মা শিল্পী এখন কারাগারে। সোমবার বিকেলে তাদের কারাগারে আনা হয়েছে।’

এজাহার সূত্র জানায়, মামলার বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার মৃত ছিদ্দিক উল্যাহ ভূঁইয়ার ছেলে। ১৫ এপ্রিল তার ওপর হামলার অভিযোগ এনে তিনি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন। এতে প্রতিবেশী শিল্পীসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়। শিল্পী পৌরসভার সাহাপুর এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। মামলায় উল্লেখ করা হয়, শিল্পী রড দিয়ে বাদীর মাথার পেছনে আঘাত করলে বাদীর মাথার হাড় ভেঙে মগজ বের হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মামলার বাদী মাহতাব ও তার ভাই আফতাবের সঙ্গে ইসমাইল হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে এপ্রিল মাসে মারামারির ঘটনা ঘটে। সে সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বাদী মাহতাবের ভাই সাবেক শিবির নেতা আফতাব উদ্দিন শিল্পীসহ নারীদের বেদমভাবে মারধর করছে। পরবর্তী সময়ে শিল্পীর স্বামীর মামলায় পুলিশ আফতাবকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। এই মামলা থেকে রক্ষা পেতে তারা আদালতে কাউন্টার মামলা করলে আদালত মামলাটি আমলে নেন।

শিল্পীর জামিনের বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী সাইফুল ইসলাম দীপু জানান, আজ আদালতে শিল্পীর জামিনের আবেদন করা হয়নি। বিধিমোতাবেক ৭ দিন পরে আবারও জামিনের আবেদন করা যাবে। কারাফটকে মায়ের জন্য দাঁড়িয়ে থাকা শিশু শিপন ও তামান্না তাদের স্বজনদের কাছে নিরাপদে থাকলেও সারাক্ষণ মায়ের জন্য কান্নাকাটি করছে।

Tag :
লেখকের তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

লক্ষ্মীপুরে কারাফটকে মায়ের অপেক্ষায় থাকা ২ শিশুর ছবি ভাইরাল, নেপথ্যের কাহিনি

আডেট সময় ১২:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬