ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় রিকসা চালক গ্রেফতার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 71

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর অটোরিকশা যাত্রী এক কিশোরীকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে রিকসা চালক তাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সদর উপজেলার চররমনী মোহন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে সদর থানায় রিকসা চালক তাজ উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করা হয়। তাজ উদ্দিন একই এলাকার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে। ভুক্তভোগী কিশোরী পার্শ্ববর্তী কালিরচর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, ৮ মাস আগে মেয়েটির বিয়ে হয়। বুধবার শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। ওইদিন কিশোরী মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুর চলে আসে। পরে পুনরায় বাড়ি ফিরতে গিয়ে পথ ভুলে যায়। তখন অটোরিকশা চালক তাজ উদ্দিন তাকে বাড়িতে পৌঁছে দিবে বলে রিকশায় উঠিয়ে নেয়। পরে চরমনী মোহন এলাকায়
নিয়ে জোরপূর্বক মেয়েটিকে টেনে হিঁচড়ে রিকশা থেকে নামিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে রাস্তায় রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্ত কে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে। এরপর রাতে মেয়েটির মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্রতা নিশ্চিত করে বলেন, থানায় ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় রিকসা চালক তাজ উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। বিষয়চি তদন্ত করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় রিকসা চালক গ্রেফতার

আডেট সময় ১১:১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬