স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ(১৩) নামের দুই শিক্ষার্থী তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে স্কুলে ও মাদরাসায় যাওয়ার পথে তারা দুইজনই পৃথকভাবে নিখোঁজ হয়। অপরদিকে ২১ সেপ্টেম্বর থেকে চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর এলাকার ৬ বছরের শিশু লুবনা আক্তার নিখোঁজ রয়েছে। বুধবার বিকেল পর্যন্ত (২৩ সেপ্টেম্বর) নিখোঁজ তিন শিশুকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আর বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূইঁয়া, অভিভাবক প্রবাসী এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেনসহ স্বজনরা। পৃথক তিনটি ঘটনায় সাধারন ডায়েরী করা হয়েছে।
নিখোঁজ আরাফাত সায়েম (১৪) কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহীনী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। নিখোঁজ মোঃ ইকরামুল হাসান মিনহাজ (১৪) চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহীনী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সেও রায়পুর আলিয়া কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
এদিকে, নিখোঁজ দুই ছাত্রের অভিভাবক ও তাদের স্বজনরা তাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই সহযোগিতা চেয়েছেন। এতে তারা লেখেন, রোববার সকাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ ও সায়েম স্কুল ও মাদরাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ শিশু সায়েমের পিতা জাকির হোসেন ও মিনহাজের পিতা এমরান হোসেন বলেন, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ী থেকে বের হয়েছে। এরপর আর বাড়ীতে ফেরেনি। আমরা সব আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তাদের খোঁজ পাইনি। পরে সোমবার (২১ সেপ্টেম্ব) রাতে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা সবার কাছে সহযোগিতা চাইছি। তাদের সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি। তাদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছি। দ্রুত দুই শিক্ষার্থীর সন্ধান ও পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের নিকট দাবী জানান স্বজনরা।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজ ডায়েরি পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। তবে মঙ্গলবার রাত পর্যন্ত তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার ট্রেকিং করে চট্রগ্রামের পতেঙ্গা এলাকায় লোকশান সনাক্ত করা হয়। এরপর আর লোকেশন সনাক্ত করা যায়নি। পুলিশ তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে। অপরদিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব বলেন, লতিফপুর এলাকা থেকে নিখোঁজ ৬ বছরের শিশু লুবনা নিখোঁজের ডায়েরী করা হয়েছে। এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
মেঘনার তীর 



















