ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে জুয়া খেলার সময় চারজন গ্রেফতার, টাকা উদ্ধার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:১৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • 573

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৫৬টি প্লেয়িং কার্ড, একটি ত্রিপল ও নগদ ১৭ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৯ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর উভূতি সাকিনে নুরুল আমিনের পরিত্যক্ত দোচালা টিনের ঘরে অভিযান চালায় ডিবির একটি দল। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কমলনগর উপজেলার চর লরেঞ্চ এলাকার ইউসুফ (৩৩), সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর উভূতি এলাকার ইসমাইল জবিউল্যাহ (৪৬), কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার মাসুদ আলম (৩৭) এবং সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর উভূতি এলাকার বেল্লাল (৩৮)।
ডিবি পুলিশ জানায়, অভিযানকালে ওই চারজনকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে তিন বান্ডিল প্লেয়িং কার্ড, একটি ত্রিপল ও নগদ ১৭ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে জুয়া খেলার সময় চারজন গ্রেফতার, টাকা উদ্ধার

আডেট সময় ১০:১৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬