ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে জুলাই গনঅভ্যুত্থানের আলোচনা সভায় শিবির ও ছাত্রদলের দু’পক্ষের হট্টগোল 

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 44

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে জুলাই গনঅভ্যুত্থানের আলোচনা সভায় শিবির ও ছাত্রদলের দু’পক্ষের হট্টগোলের ঘটনা ঘটেছে।  বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এঘটনা ঘটে। পরে পুলিশ ও স্হানীয় প্রশাসনের হস্তক্ষেপে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রশাসন সূত্র জানায়,বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আয়োজিত জুলাই গনঅভ্যুত্থানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শিবির সমর্থিত জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন সভায় বক্তব্য দিচ্ছেন। এতে সরকারের নানা সমালোচনা করে সারোয়ার কথা বলছেন। এসময় ছাত্রদল সমর্থিত জুলাই যোদ্ধা রাহাত হোসেনের নেতৃত্বে তারা বাধা দিলে দু’পক্ষের মধ্যে  হট্টগোল বেধে যায়। পরে স্হানীয় পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান,পুলিশ  সুপার আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তা,জুলাই যোদ্ধা,শহীদ ও আহতদের পরিবারের লোকজন।
এদিকে শিবির সমর্থিত জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন বলেন, জুলাই যোদ্ধাদের স্মৃতি স্মারন করে আলোচনা করছি। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেয়  এবং হট্টগোল শুরু করে। এটা কোনভাবে কাম্য হতে পারেনা।
জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, শিবির নেতা সারোয়ার হোসেন সরকারের সমালোচনাসহ নানা কটুক্তি করে বক্তব্য দিচ্ছে। এতে জুলাই যোদ্ধারা এর প্রতিবাদ জানায়। কোন ধরনের কটুক্তি মেনে নেয়া হবেনা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। সুন্দরভাবে জুলাই গনঅভ্যাুথান দিবসের আলোচনা শেষ হয়েছে। কোন ধরনের সমস্যা হয়নি।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে জুলাই গনঅভ্যুত্থানের আলোচনা সভায় শিবির ও ছাত্রদলের দু’পক্ষের হট্টগোল 

আডেট সময় ০৪:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬