ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 12

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ১ কোটি ১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অনুদানের চেক তুলে দেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদউদ্দিন চৌধুরী এ্যানি।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং আহত ১১ জনকে ১ লাখ টাকা করে মোট ২৯ জন আবেদনকারীর মাঝে ১ কোটি ১ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ক্যাথোশাই প্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা এবং লক্ষ্মীপুর বিআরটিএর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক দুর্ভোগ কিছুটা লাঘব করতেই বিআরটিএ ট্রাস্টি বোর্ড এই সহায়তা প্রদান করছে। পাশাপাশি সবাইকে সড়ক নিরাপত্তা আইন মেনে চলা, ট্রাফিক বিধি অনুসরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় নিহতদের স্বজন ও আহত ব্যক্তিরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান

আডেট সময় ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬