ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 97

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপুরে নকল ও নিম্নমানের ঘি বিক্রির অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা প্রায় ৩৫০ কেজি নিম্নমানের ঘি জনসম্মুখে ধ্বংস করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ‘আল-মদিনা’, ‘মামনী’ ও ‘এপি-১’ নামীয় ঘির ডিলার প্রত্যয় ট্রেডার্সের স্বত্বাধিকারী নেপুন চন্দ্র দাসকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড দেন লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। অভিযানটি নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তীর সমন্বয়ে পরিচালিত হয়। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এনএসআই ও ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস

আডেট সময় ১০:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬