ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 69

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে (২৬ জুলাই) লক্ষ্মীপুর শহরের রোজ গার্ডেন চাইনিজ রেষ্ট্রুরেন্টে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সংবর্ধনা দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই বছর বার কাউন্সিল থেকে যোগ্যতা অর্জনকারী ৭০ জন নবীন আইনজীবীকে ফুল, বই ও কলম দিয়ে বরণ করে নেন উপস্থিত সিনিয়র আইনজীবীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আহাম্মদ ফেরদাউস মানিক।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি (জেলার সদর আসন), বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের এমপি আবুল খায়ের ভুঁইয়া, জাতীয় সংসদের হুইফ ও লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ মনিরুল ইসলাম হাওলাার ও সাধারন সম্পাদক রফিক উল্যাহ, এডঃ মহসিন কবির স্বপন ও এপিপি এডঃ আবদুল আহাদ শাকিল, শামসুদ্দিন হিমেলসহ সমিতি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী ফোরাম ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিবছর শতাধিক নবীন আইনজীবী বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন জেলায় আইন পেশায় যুক্ত হন। দক্ষ ও যোগ্য আইনজীবীদের মধ্য থেকে ভবিষ্যতে অনেকেই বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।।

তারা আরও বলেন, জেলা পর্যায়ে আইনজীবীদের সমিতির নিয়ম মেনে পেশাগত কার্যক্রম পরিচালনা করতে হয়। নিয়ম অনুসরণ করে সমিতির সদস্য হলে নবীন আইনজীবীরা সকল সুবিধা ভোগ করতে পারেন।

বক্তারা জানান, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৫৮০ জন। কিছু আইনজীবী নিয়ম অনুযায়ী সদস্যভুক্ত না হওয়ায় তাদের বিষয়টি সমিতির বিধি অনুসারে বিবেচনা করা হচ্ছে। নিয়ম মেনে পেশা পরিচালনার মাধ্যমে সহজেই সদস্যপদ ও সমিতির সুযোগ-সুবিধা পাওয়া সম্ভব বলে তারা মত দেন। অনুষ্ঠান শেষে নবীন আইনজীবীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম

আডেট সময় ০৯:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬