ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 67

স্টাফ রিপোর্টার:‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সমন্বিত তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো এই শুমারির উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (৯ আগস্ট) দুপুরে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নৌযান-সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আগামী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে সারাদেশে নৌযান শুমারি পরিচালনা করা হবে।

এই শুমারির মাধ্যমে দেশের বিভিন্ন জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হবে। এর মাধ্যমে নৌপরিবহন খাতের পরিকল্পনা ও ব্যবস্থাপনা আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ও জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মো. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আডেট সময় ১১:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬