ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 42

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ (৬) শাকচর ইউনিয়নের কাচারিবাগ এলাকার আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে হামিদ আরও এক শিশুর সঙ্গে গোসল ও সাঁতার কাটার জন্য ঘরের পাশের পুকুরে যায়। তারা প্রতিদিন ওই পুকুরে টিউবের সাহায্যে ভেসে গোসল ও সাঁতার শেখার চেষ্টা করত।

ঘটনার দিন গোসল শেষে অন্য শিশুটি পুকুর থেকে উঠে এলেও হামিদ আর উঠে আসেনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা আব্দুল হামিদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আডেট সময় ১১:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬