ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 56

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাত আক্তার দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে আবিরনগর এলাকার খামার বাড়ির বাসিন্দা কৃষক নুর হোসেন নুরুর মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানান, রোববার সকালে জান্নাত স্কুলে না গিয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সকাল ১০টার দিকে নিখোঁজ হওয়ার পর দুপুরে  বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী জামাল উদ্দিন বলেন, জান্নাত খুব শান্ত স্বভাবের শিশু ছিল। বাড়ির পাশের পুকুরটি কচুরিপানায় ঢাকা থাকায় সবার অগোচরে সে পানিতে পড়ে ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

আডেট সময় ০৭:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬