ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল প্রাথমিক শিক্ষায় যত্নবান হতে হবে শিক্ষকদের:আবুল খায়ের ভূঁইয়া খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল এবং দূষণ হতো না: পানিসম্পদমন্ত্রী চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য মাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য রালী লক্ষ্মীপুরে পুলিশের পৃথক অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট রায়পুরে অটোরিকসা চালককে তুলে নিয়ে বেধড়ক নির্যাতন,দুই লাখ টাকা চাঁদা দাবী লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১.আহত-৬

লক্ষ্মীপুরে পুলিশের পৃথক অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 17
স্টাফ রির্পোটার: লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। অভিযানে আবুল বাশারের বসতঘর থেকে ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য মকরধ্বজ (কান্তির বাড়ি) এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ (৪৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে ঘরের মালিক আবুল বাশার কৌশলে পালিয়ে যান।
একই দিন বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ডিবির আরেকটি বিশেষ টিম সদর উপজেলার ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মকরধ্বজ এলাকার হাকারী হাজীর নতুন বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন (৩৬)-কে আটক করে। তিনি মধ্য মকরধ্বজ (মেস্তরী বাড়ি) এলাকার মৃত সফিকউল্যাহর ছেলে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে পুলিশের পৃথক অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক

আডেট সময় ১১:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬