ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী সাড়াশি অভিযান চলছে: গ্রেফতার-১

  • মেঘনার তীর
  • আডেট সময় ১২:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 226

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। রোববার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। লক্ষ্মীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী বাদল হোসেন(৪০)কে একজনকে গ্রেফতার করা হয়েছে। সদরে অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ। অভিযান চলাকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ি এবং মাদক সেবনের বিভিন্ন স্পটে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী ও ব্যবসায়ী পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। একইভাবে জেলার অন্য ৫টি থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের শুরু থেকেই প্রতিটি মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওসি ওয়াহিদ পারভেজ। তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে জনসচেতনতামূলক বক্তব্য দেন এবং মাদক নির্মূলে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে স্থানীয় জনগণও সহযোগিতা করছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী সাড়াশি অভিযান চলছে: গ্রেফতার-১

আডেট সময় ১২:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬