ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রকল্পের উদ্বৃত্ত ৩৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সদর ইউএনও

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • 88

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ৩৩ লাখ ৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, খাল পুনঃখনন প্রকল্পের নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর প্রকল্পের বরাদ্দের মধ্যে ৩৩ লাখ ৩ হাজার টাকা অব্যয়িত থাকে। সরকারি বিধি অনুযায়ী অবশিষ্ট এ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার মাধ্যমে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহির দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে প্রকল্পের উদ্বৃত্ত ৩৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সদর ইউএনও

আডেট সময় ০৪:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬