ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুরে বশিকপুর ইউনিয়ন অন্য উপজেলায় স্থানান্তর না করার দাবীতে বিক্ষোভ-মানববন্ধন,স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুর সদর উপজেলাস্থ বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় স্থানান্তর না করে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধন শেষে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা। বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টায় পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেড়ঘন্টা ব্যাপী এই কর্মসুচি পালন করা হয়। বশিকপুর নাগরিক কমিটির ব্যানারে বিএনপি-জামায়াত-শিক্ষক,ব্যবসায়ী-সাংবাদিকসহ নানা শ্রেনী-পেশার সর্বস্তরের মানুষ এই কর্মসুচিতে অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পশ্চিম-বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খোকন, বশিকপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মো. মমিন উল্যাহ,,সাংবাদিক এসএম আওলাদ হোসেন,বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মহিউদ্দিন ইকবাল,জামায়াতের ইউনিয়ন আমীর মাওলানা মাইন উদ্দিন,মাওলানা সহিদ উল্যাহ ও যুবদল নেতা সৌরভ হোসেন জনি প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন. লক্ষ্মীপুর জেলা গঠিত হওয়ার পর থেকে সদর উপজেলায় অবস্থিত ছিল বশিকপুর ইউনিয়ন। পাশাপাশি লক্ষ্মীপুর-২ আসনে সংযুক্ত রয়েছে অত্র ইউনিয়ন। এছাড়া সদরের নিকটতম ইউনিয়ন হিসেবে মানুষ সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। সম্প্রতি সদর উপজেলা ভেঙ্গে চন্দ্রগঞ্জ উপজেলা গঠিত হলেও সেখানে বশিকপুর ইউনিয়নকে অন্তর্ভূক্ত করা হয়। এতে করে প্রায় অর্ধলাধিক মানুষ যাতায়াতসহ নানা দুর্ভোগে পড়তে হবে। তাই সদর উপজেলায় বশিকপুর ইউনিয়নকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় স্থানান্তর না করে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবি করেন আন্দোলনকারী। অন্যাথায় আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুরে বশিকপুর ইউনিয়ন অন্য উপজেলায় স্থানান্তর না করার দাবীতে বিক্ষোভ-মানববন্ধন,স্মারকলিপি প্রদান

আডেট সময় ০১:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬