ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতা জহির উদ্দিনের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০১:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 190

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় কারাগারে থাকা বিএনপি নেতা জহির উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।  বৃহস্পতিবার (৪ জুন) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে পৌরসভা ১ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।  কারাগারে আটক জহির উদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ডেইরি ফার্ম ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জহির উদ্দিনের প্রতিবেশীদেরকে মারধর করে আফতাব উদ্দিনসহ অন্যান্যরা। মারধর ও নারীর শ্লীলতাহানির একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই সময় জহির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবুও জহির উদ্দিনদের নামে মিথ্যা মামলা দেয় আফতাব উদ্দিনরা। সেই মিথ্যা মামলায় দীর্ঘদিন থেকে কারাবরণ করছেন বিএনপি নেতা ও বিশিষ্ট ডেইরি ফার্ম ব্যবসায়ী জহির উদ্দিন। প্রশাসনকে অনুরোধ জানাবো, সরেজমিন তদন্ত করে জহির উদ্দিন ভাইয়ের মুক্তি দিন। তিনি নির্দোষ, ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
তারা আরও বলেন, আফতাব ও তার ভাই মাহতাব উদ্দিন এলাকায় চিহ্নিত ভূমিদস্যু ও জুলুমবাজ হিসাবে পরিচিত। তাদের অনেক টাকা। যা দিয়ে প্রশাসন ও আদালতকে ম্যানেজ করে ফেলেছে তারা। এজন্য আদালত নির্দোষ ব্যক্তি জহির উদ্দিনকে জামিন দিচ্ছে না। উল্টো বিরোধকৃত জমিতে স্থাপনা নির্মাণ করছেন আফতাব উদ্দিন। পুলিশের সহযোগিতা চেয়েও আমরা পাচ্ছি না। আমরা অসহায়, আফতাবরা প্রতারক। তারা জহির উদ্দিনকে কারাগারে বন্দি রেখে জোরপূর্বক বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ করছে। আজকের এই মানববন্ধন থেকে প্রতারক আফতাবদের নির্মাণ কাজ বন্ধ ও নির্দোষ জহির উদ্দিনের মুক্তি দাবি করছি।  মানববন্ধনে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. মামুন, বিএনপি নেতা মো. রুবেল, জহির উদ্দিনের ভাই মো. আলিম উদ্দিন, ছেলে মো. নাঈম, মেয়ে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়াসহ আরও অনেকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে বিএনপি নেতা জহির উদ্দিনের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আডেট সময় ০১:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬