স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে বামনীর ইউপির কবিরহাট এলাকার তাাম্বুর স্কুলের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন নামে যুবক (৩৫) মৃত্যু হয়। আজ বুধবার (১৯ আগষ্ট) সন্ধায় এই ঘটনাটি ঘটে। তবে নিহত যুবকের নাম নিশ্চিত করতে পারলেও পুরো পরিবারের তথ্য এখানো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, বুধবার বিকালে ভ্যান চালক আরিফ হোসেন তাম্বুর স্কুলের সামনে বিদ্যুতের তার চুরি করার সময় অসাবধানতায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। এতে তার সারা শরীর ঝলসে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। তবে তার চুরি করার সময় অসাবধানতায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। এতে তার সারা শরীর ঝলসে মারা যায় আরিফ হোসেন নামে এই যুবক। তবে পরিবারের তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মেঘনার তীর 












